বিশিষ্ট দাঈ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, জাঙ্কফুড ও কোমল পানীয়ের ব্যাপক বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শনিবার (১৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, লিভার সিরোসিস, কিডনি ড্যামেজ ও ক্যানসারের মতো প্রাণঘাতী রোগে প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হলেও মানুষ এখনো অস্বাস্থ্যকর খাবারের দিকেই ঝুঁকে আছে।
বিজ্ঞাপন
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দেশের শহর থেকে জেলা পর্যায় পর্যন্ত দ্রুত বাড়ছে ফাস্টফুডের দোকান, ফুডকোর্ট ও রেস্টুরেন্টের সংখ্যা। ঘরের স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে বাইরের খাবার মানুষের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এমনকি ছুটির দিনের বিনোদনও এখন রেস্টুরেন্টকেন্দ্রিক হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, মুদি দোকান ও কনফেকশনারিগুলোতেও সহজলভ্য করে রাখা হচ্ছে কোমল পানীয় ও চিপসজাতীয় পণ্য, যা শিশু-কিশোরদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকে আরও উৎসাহিত করছে।
আরও পড়ুন
রেগে গেলে সঙ্গে সঙ্গে যা করবেন: শায়খ আহমাদুল্লাহর পরামর্শ
বজ্রপাতে ১৪ জনের মৃত্যু: শায়খ আহমাদুল্লাহর শোক ও সতর্কবার্তা
তিনি আরও বলেন, দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ডায়ালাইসিসের জন্য সহজে স্লট পাওয়া যায় না। অথচ মানুষ দেশি মৌসুমি ফলমূলের পরিবর্তে কোমল পানীয় ও প্রক্রিয়াজাত খাবারের প্রতিই বেশি আগ্রহী হয়ে উঠছে।
বিজ্ঞাপন
স্ট্যাটাসে তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার পাঁচ দশক পার হলেও জনগণের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি স্বাস্থ্যকর জীবনযাপন ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মানুষের শরীর আল্লাহর পক্ষ থেকে একটি আমানত, তাই এর যথাযথ যত্ন নেওয়া প্রত্যেকের দায়িত্ব।
শেষে তিনি সবাইকে রসনাবিলাসী জীবন থেকে বেরিয়ে এসে স্বাস্থ্যসম্মত ও সচেতন খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
জেবি




