সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

বজ্রপাতে ১৪ জনের মৃত্যু: শায়খ আহমাদুল্লাহর শোক ও সতর্কবার্তা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

বজ্রপাতে ১৪ জনের মৃত্যু: শায়খ আহমাদুল্লাহর শোক ও সতর্কবার্তা

শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’-এর প্রভাবে একদিনে বজ্রপাতে সারাদেশে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৬ এপ্রিল) দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সাতটি জেলায় এসব মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, জামালপুর, সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ২ জন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে ১ জন করে নিহত হয়েছেন।

বজ্রপাতে এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি নিহতদের প্রতি সমবেদনা জানান এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১৪ জন নিহত

বজ্রপাতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে শায়খ আহমাদুল্লাহ লিখেন, ‘বজ্রপাতে একদিনে ১৪ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। মহান আল্লাহ নিহতদের ক্ষমা করুন।’ শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। একই সঙ্গে জনসচেতনতায় জোর দিয়ে তিনি সবাইকে আহ্বান জানান, ‘সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক থাকি।’

জেলাভিত্তিক মৃত্যুর চিত্র

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাইবান্ধায়। জেলার সুন্দরগঞ্জে তিনজনের মৃত্যু হয়। এছাড়া ফুলছড়ি ও সাঘাটায় আরও দুজন প্রাণ হারান। সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জে দুই কৃষকের মৃত্যু হয়েছে। জামালপুরের সদর ও মেলান্দহ উপজেলায় মারা গেছেন এক গৃহবধূসহ দুইজন। ঠাকুরগাঁওয়েও পৃথক ঘটনায় নারীসহ দুজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে কাজ করার সময়, বগুড়ার গাবতলীতে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে এবং নাটোরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে একজন করে শ্রমিকের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মানবতা ব্যর্থ, ইতিহাস মনে রাখবে, ফিলিস্তিন ইস্যুতে শায়খ আহমাদুল্লাহ

বজ্রপাত থেকে বাঁচতে বিশেষজ্ঞ পরামর্শ

আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা ঘন ঘন বজ্রপাতের সময় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন-

  • মেঘের গর্জন শোনা মাত্রই খোলা জায়গা বা বড় গাছের নিচে না থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে বা পাকা বাড়িতে চলে যেতে হবে।
  • বজ্রপাতের সময় বৈদ্যুতিক সরঞ্জাম, ধাতব বস্তু ও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা উচিত।
  • মাঠে বা জলাশয়ে অবস্থান করলে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যেতে হবে।

দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া বিরাজ করায় প্রশাসন থেকেও সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর