শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

দেশেই সারবে হজের ইমিগ্রেশন: ১০ দেশে চালু ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

দেশেই সারবে হজের ইমিগ্রেশন: ১০ দেশে চালু ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’
‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর কারিগরি প্রস্তুতি পর্যালোচনা করলেন এসডিএআইএ প্রধান। এসপিএ

পবিত্র হজ পালন সহজ ও নির্বিঘ্ন করতে 'মক্কা রুট ইনিশিয়েটিভ'-এর আওতায় প্রযুক্তিগত ও প্রকৌশলগত প্রস্তুতি পর্যালোচনা করেছে সৌদি ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষ এসডিএআইএ। শুক্রবার এক ভার্চুয়াল সভায় এই প্রস্তুতি মূল্যায়ন করেন সংস্থাটির প্রেসিডেন্ট ড. আবদুল্লাহ আল-গামদি।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে পরিচালিত এই উদ্যোগ এ বছর অষ্টম বছরে পদার্পণ করেছে। বর্তমানে ১০টি দেশের ১৭টি আন্তর্জাতিক টার্মিনালে এই কার্যক্রম চলছে। এর মাধ্যমে হাজিরা নিজ দেশেই ইমিগ্রেশন ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে সরাসরি মক্কায় পৌঁছাতে পারছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মসজিদে নববিতে বয়স্ক ও প্রতিবন্ধী হাজিদের জন্য নতুন সেবা চালু

সভায় ড. আল-গামদি হাজিদের তথ্য প্রক্রিয়াকরণের জন্য নির্ধারিত ডিজিটাল অবকাঠামো, সিস্টেম এবং ওয়ার্কস্টেশনগুলোর সক্ষমতা যাচাই করেন। অংশগ্রহণকারী প্রতিটি দেশের কারিগরি দল তাদের মনিটরিং ব্যবস্থা ও টেকনিক্যাল সাপোর্ট প্রোটোকল উপস্থাপন করে। দ্রুততম সময়ে হাজিদের নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে উচ্চগতির সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে হাজিদের আগমন প্রক্রিয়াকে আরও আরামদায়ক ও নির্বিঘ্ন করা।

সূত্র: আরব নিউজ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর