শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

কোরআন হিফজে ৬০ বছরের অবদান: বিশেষ সম্মাননা পেলেন বাদশাহ সালমান

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

হজে যেসব দোয়ার গুরুত্ব বেশি

পবিত্র কোরআন হিফজ এবং এর শিক্ষা প্রসারে সৌদি আরবের বাদশাহ সালমানের দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময়ের সমর্থন ও পৃষ্ঠপোষকতার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রিয়াদে বাদশাহর পক্ষে হিফজুল কোরআন সংস্থাগুলোর প্রতিনিধিদের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

উপহারগুলোর মধ্যে ছিল একটি সম্মাননা স্মারক, হাতে লেখা পবিত্র কোরআনের একটি অনুলিপি এবং রিয়াদের ‘মাকনুন’ কোরআন হিফজ অ্যাসোসিয়েশন থেকে উপকৃত ২১ হাজারেরও বেশি নারী ও পুরুষ হাফেজের নামসংবলিত একটি বিশেষ ফলক।


বিজ্ঞাপন


crown-prince
কোরআন হিফজ সংস্থাগুলোতে বাদশাহ সালমানের অবদানের স্বীকৃতি: প্রতিনিধিদলের সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ। এসপিএ

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, অনুষ্ঠানে পবিত্র কোরআনের প্রতি বাদশাহ সালমানের বিশেষ যত্ন, কোরআনের শিক্ষা ও তাফসির প্রচার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ বিতরণে তাঁর অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করা হয়।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের অলাভজনক কোরআন হিফজ সংস্থাগুলোর উচ্চমানের উদ্যোগের প্রশংসা করে বলেন, এসব প্রতিষ্ঠান পবিত্র কোরআনের সেবায় অনন্য ভূমিকা রাখছে এবং দেশের অলাভজনক খাতের উন্নয়নে কার্যকর অবদান রাখছে। তিনি আরও উল্লেখ করেন, এসব সংস্থার অব্যাহত প্রচেষ্টা ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের বৈশ্বিক নেতৃত্বকে আরও সুদৃঢ় করছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর