১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জিলকদ মাসের মাহাত্ম্য ও করণীয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: রাসুলুল্লাহ (স.) জিলহজের চাঁদ দেখে যে দোয়া পড়তেন
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ। সভায় দেশের বিভিন্ন স্থান থেকে জিলকদ মাসের চাঁদ দেখা সংক্রান্ত প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হবে।




