শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাসুলুল্লাহ (স.) জিলহজের চাঁদ দেখে যে দোয়া পড়তেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

রাসুলুল্লাহ (স.) জিলহজের চাঁদ দেখে যে দোয়া পড়তেন

আজ (৭ জুন) মোতাবেক আরবি ২৯ জিলকদ সন্ধ্যায় চাঁদ দেখা গেলেই শুরু হবে সম্মানিত মাস জিলহজ। সেক্ষেত্রে ঈদুল আজহা ও কোরবানি হবে ১৭ জুন। আর যদি ৭ জুন চাঁদ দেখা না যায়, তবে ৮ জুন জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। ৯ জুন শুরু হবে জিলহজ মাস। সেক্ষেত্রে পবিত্র ঈদুল আজহা ও কোরবানি হবে ১৮ জুন।

পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। বলুন, তা মানুষের ও হজের জন্য সময় নির্ধারক। (সুরা বাকারা: ১৮৯)


বিজ্ঞাপন


রাসুলুল্লাহ (স.) নতুন চাঁদ দেখে দোয়া পড়তেন। জিলহজ, রমজান, শাওয়ালসহ আরবি যেকোনো মাসের নতুন চাঁদ দেখে একটি দোয়া পড়া নবীজির সুন্নত। 

তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.) বলেন, নবিজি (স.) নতুন চাঁদ দেখে বলতেন-  اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، رَبِّىْ وَرَبُّكَ اللهُ উচ্চারণ: ‘আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।’ অর্থ: ‘হে আল্লাহ, তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত কর নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ।’ (তিরমিজি: ৩৪৫১)

আরও পড়ুন: জিলহজ শুরু হলেই বিশেষ তিন আমল

সুনানে দারেমিতে ইবনে ওমর (রা.) থেকে দোয়াটি এভাবেও বর্ণিত হয়েছে- اللَّهُ أَكْبَرُ اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ وَالتَّوْفِيقِ لِمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ উচ্চারণ: ‘আল্লাহু আকবার; আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান; ওয়াস সালামাতি ওয়াল ইসলাম; ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারযা। রাব্বানা ওয়া রব্বুকাল্লাহ।’ অর্থ: ‘আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের করার তাওফিক দাও। (হে চাঁদ) আমাদের ও তোমার রব এক আল্লাহ। (সুনানে দারেমি: ১৭২৪)


বিজ্ঞাপন


জিলহজের নতুন চাঁদ দেখে নবীজির অনুসরণে উপরোক্ত যেকোনো একটি দোয়া আমরা পড়তে পারি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর