মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশে শুরু হতে যাচ্ছে ‘জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬’। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের মাধ্যমে ধারাবাহিকভাবে উত্তীর্ণ প্রতিযোগীরা চূড়ান্ত পর্যায়ে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

মঙ্গলবার (৩ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


বয়স ও বিভাগ

  • প্রতিযোগিতাটি মোট তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে-
  • ক গ্রুপ: তাজবিদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, অনূর্ধ্ব ১৮ বছর
  • খ গ্রুপ: তাজবিদসহ ২০ পারা হিফজ, অনূর্ধ্ব ১৫ বছর
  • গ গ্রুপ: তাজবিদসহ ১০ পারা হিফজ, অনূর্ধ্ব ১২ বছর

আরও পড়ুন: কোরআন হিফজ কত মহান ইবাদত? 

পুরস্কারের তথ্য

জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম স্থান অধিকারী পাবেন ২ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ১ লাখ ৫০ হাজার টাকা, এবং তৃতীয় স্থান অধিকারী ১ লাখ টাকা। নগদ অর্থের পাশাপাশি বিজয়ীদের জন্য রয়েছে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও বিজয়ীদের জন্য পৃথক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

নিবন্ধন প্রক্রিয়া

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের নিজ হাতে সাদা কাগজে দরখাস্ত করতে হবে। আবেদনের সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। নাম নিবন্ধন করতে আবেদনপত্র জমা দিতে হবে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে।

আরও পড়ুন: আল্লাহর কাছে কোরআনের হাফেজের মর্যাদা

গুরুত্বপূর্ণ তারিখ ও নিয়মাবলী

  • নাম নিবন্ধনের শেষ সময়: ৩১ মার্চ
  • উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু: ১ এপ্রিল
  • একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বাধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন

প্রতিযোগিতা দেশের হিফজুল কোরআন শিক্ষার্থীদের মধ্যে প্রতিভা উন্মোচন ও ইসলামি চেতনা বৃদ্ধির গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে গণ্য হচ্ছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর