বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

তাহাজ্জুদের নামাজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদরাসা ছাত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

তাহাজ্জুদের নামাজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদরাসা ছাত্র
নামাজেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মাদরাসা ছাত্র। ছবি: সংগৃহীত

প্রতি দিনের মতো শেষ রাতে ঘুম থেকে উঠে অন্য ছাত্রদের সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন মাদরাসা ছাত্র আকরাম হোসেন (১২)। নামাজরত অবস্থাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসায় এই ঘটনা ঘটে। আকরাম লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। 

আরও পড়ুন

‘সাধ-আহ্লাদ কিছুই পূরণ হয় না, তবু শিক্ষকতা তো ছাড়া যায় না’

প্রধান শিক্ষক বলেন, আকরাম বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসা থেকে ১৬ পারা কোরআন হিফজ সম্পন্ন করে। প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে অন্য ছাত্রদের সাথে সে তাহাজ্জুদ নামাজ পড়ত ওঠে। তাহাজ্জুদ নামাজরত অবস্থায় আকরাম অসুস্থ হয়ে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে। তাৎক্ষণিক মাদরাসার ছাত্ররা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

এ ঘটনায় সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর