মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অনুপ্রেরণার অনন্য দৃষ্টান্ত: ৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

অনুপ্রেরণার অনন্য দৃষ্টান্ত: ৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী

বয়সকে বাধা মনে করেননি সৌদি আরবের বাহা অঞ্চলের প্রবীণ নারী হামদাহ আল-গামেদী। ৭০ বছর বয়সে পবিত্র কোরআন সম্পূর্ণ হিফজ করে তিনি হয়ে উঠেছেন সকলের জন্য অনুপ্রেরণার উৎস। শারীরিক সমস্যা, পারিবারিক দায়িত্ব ও নানামুখী ব্যস্ততা থাকা সত্ত্বেও দীর্ঘদিনের আগ্রহ, অধ্যবসায় এবং দৃঢ় সংকল্পই তাকে এই লক্ষ্য অর্জনে সক্ষম করেছে।

তিনি হিফজ সম্পন্ন করেন ফলাহি সংস্থা তরতীলের তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কুরআন কেন্দ্রের নজরদারিতে। কেন্দ্র তার এই অর্জনের উপলক্ষে বিশেষ একটি অনুষ্ঠানও আয়োজন করে।


বিজ্ঞাপন


হাফেজার শিক্ষিকা অনুষ্ঠানে বলেন, ‘হামদাহ আল-গামেদী সত্যিকারের অনুপ্রেরণামূলক উদাহরণ। নিয়মিত উপস্থিতি, অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি এই বয়সে এসে আল্লাহর কিতাব হিফজ করে দেখিয়েছেন।’

আরও পড়ুন: রাষ্ট্রের সহায়তা পেলে ইমামরা সমাজকে নতুন দিশা দিতে সক্ষম

তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারু ও অন্যান্য কর্মকর্তারা তার মনোবল ও নিষ্ঠার প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘কোরআন জীবনের নূর। যে আন্তরিকভাবে কোরআন গ্রহণ করে, বয়স যতই হোক না কেন তার জন্য পথ সহজ হয়ে যায়।’

এই উদ্যোগ ও অর্জনের মাধ্যমে হামদাহ আল-গামেদী প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে যেকোনো বয়সেই আল্লাহর পথে শিক্ষা ও হিফজ অর্জন সম্ভব।


বিজ্ঞাপন


সূত্র: আখবার ২৪

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর