শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

৩ শ্রেণির বান্দাকে আল্লাহর সাহায্যের অঙ্গীকার

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

৩ শ্রেণির বান্দাকে আল্লাহর সাহায্যের অঙ্গীকার

আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সাহায্যকারী। তাঁর অসীম করুণা ও অনুগ্রহেই মানুষের সকল কর্ম ও জীবনযাপন সম্ভব হয়। তিনি চাইলে যেকোনো বিপদ-মুসিবত থেকে মুক্তি দিতে পারেন আবার চাইলে পরীক্ষায়ও ফেলতে পারেন। তবে এমন কিছু আমল ও গুণ রয়েছে, যা আল্লাহর সাহায্য ও বিশেষ রহমত টেনে আনে। রাসুল (স.) এক হাদিসে তিন ধরনের মানুষ সম্পর্কে বলেছেন, যাদের সাহায্য করা আল্লাহ তাআলার দায়িত্বভুক্ত।

তাদের পরিচয় দিয়ে রাসুলুল্লাহ (স.) বলেছেন- ثَلاَثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمُ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ الْعَفَافَ ‘তিন ব্যক্তি এমন যাদের সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন, ১. আল্লাহর পথে মুজাহিদ ২. যে মুকাতাব (আজাদি চুক্তিবদ্ধ গোলাম) মুক্তিপণ আদায়ের ইচ্ছা রাখে, ৩. বিয়ে করতে ইচ্ছুক যে পবিত্রতা রক্ষা করতে চায়। (তিরমিজি: ১৬৬১)

আরও পড়ুন: কত বছর বয়সে বিয়ে করতে বলেছেন নবীজি

ব্যাখ্যা ও সমকালীন প্রয়োগ

১. আল্লাহর পথে মুজাহিদ
এখানে মুজাহিদ বলতে শুধু যুদ্ধক্ষেত্রের সৈনিকই নন, বরং সকলেই অন্তর্ভুক্ত যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করেন এবং সমাজে ইসলামের বিধান বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা চালান।

২. মুক্তিপণ আদায়ের ইচ্ছাপোষণকারী ক্রীতদাস
বর্তমান প্রেক্ষাপটে এটিকে আমরা ব্যাখ্যা করতে পারি এমন ব্যক্তি হিসেবে, যে কোনো ধরনের দাসত্ব বা কুপ্রবৃত্তির কবল থেকে মুক্ত হতে চায়। যেমন: ঋণ, নেশা, খারাপ অভ্যাস বা যেকোনো গুনাহ থেকে বের হতে চাওয়া। আল্লাহ তাআলা তার এই প্রচেষ্টাকে সহজ করে দেন।

আরও পড়ুন: পাত্রের যেসব গুণ দেখে বিয়ে করতে বলেছেন নবীজি

৩. চারিত্রিক পবিত্রতা রক্ষায় বিবাহকারী
যে যুবক-যুবতি শরিয়তসম্মত পন্থায় বিয়ে করে নিজের ইজ্জত-সম্মান ও পবিত্রতা রক্ষা করতে চায়, আল্লাহ তার জন্য বৈধ উপায়ে রিজিকের দরজা খুলে দেন এবং তার সংকল্পকে সফল করেন।

আল্লাহ তাআলার অঙ্গীকার কখনও ব্যতিক্রম হয় না। তাই আমরা যদি সত্যিকার অর্থে তাঁর সাহায্য ও রহমত কামনা করি, তাহলে আমাদেরকে এই তিনটি গুণ বা আমল নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর পথে সংগ্রামী হওয়া, গুনাহ ও দাসত্ব থেকে মুক্তির জন্য চেষ্টা করা এবং পবিত্র জীবনযাপনের জন্য বিয়েকে সহজ করা—এগুলোই আমাদেরকে আল্লাহর বিশেষ সাহায্যের যোগ্য করে গড়ে তুলবে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর বিশেষ রহমত ও সাহায্য লাভের তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর