মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

শরিয়তসম্মত প্রতিষ্ঠানের পণ্য নিয়ে ব্যবসার উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৪, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

শরিয়তসম্মত প্রতিষ্ঠানের পণ্য নিয়ে ব্যবসার উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

যেসব প্রতিষ্ঠানের পণ্য, প্যাকেজিং ও মার্কেটিং শরিয়তসম্মত, তাদের প্রোডাক্টগুলোকে একটি ছাদের নিচে নিয়ে আসার পরিকল্পনা হাতে নিচ্ছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

বহুদিনের চিন্তা থেকে এই উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: আস-সুন্নাহর নাসীহা প্রোগ্রামে আলোর দিশা পেল শিক্ষার্থীরা

এ বিষয়ে শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, ‘বিশেষত যথাযথ প্রচারের অভাবে যারা নিজেদের পণ্য বিক্রি করতে পারেন না, তাদের পণ্যসামগ্রীর সংগ্রহশালা গড়ে তুলতে চাই।’

‘এতে পোশাক এবং হস্তশিল্প থেকে নিয়ে শিশুদের খেলনা সহ পর্যায়ক্রমে সব কিছুই থাকবে ইনশাআল্লাহ। প্রথমে একটি আউটলেট এরপর অনলাইনে এসব পণ্য বিক্রয় করবে এই প্রতিষ্ঠান।’

আরও পড়ুন: প্রত্যেকেই মৌলবাদী, দোষ শুধু ইসলামপন্থীদের: শায়খ আহমাদুল্লাহ


বিজ্ঞাপন


বন্ধু, ভক্ত ও অনুরাগীদের কাছে এই ব্যবসা প্রতিষ্ঠানের একটি সুন্দর নাম প্রস্তাবের আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

ওই পোস্টের কমেন্টেই যার যার পছন্দমতো একটি নাম বলবেন। ওখান থেকে কারো নাম নির্বাচিত হলে তাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর