শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘সুন্নাহ অস্বীকার করা কোরআন না মানার নামান্তর’

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পিএম

শেয়ার করুন:

‘সুন্নাহ অস্বীকার করা কোরআন না মানার নামান্তর’

সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি ও খাদিমুল হারামাইন আশ-শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সাউদের রোজাদারদের ইফতার প্রোগ্রামের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় ‘কোরআন ও সুন্নাহ উভয়ই অহি, সুন্নাহ মেনে নেওয়া কুরআনের অপরিহার্য দাবি’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শায়েখ ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য উলামায়ে কেরাম, ইউনিভার্সিটি শিক্ষক, ইসলামিক স্কলার ও সুপরিচিত দাঈরা।

আরও পড়ুন

রাষ্ট্রীয় আমন্ত্রণে মালদ্বীপে তারাবি পড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ কামরুল

সেমিনারে অহি কি? কোরআন ও সুন্নাহ কীভাবে অহি বিষয়ে আলোচনা করেন ড. মতিউল ইসলাম। কোরআনে সুন্নাহর গুরুত্ব কীভাবে এসেছে বিষয়ে ড. শহিদুল্লাহ খান; কোরআন বোঝার ক্ষেত্রে সুন্নাহর অপরিহার্যতা কী বিষয়ে শাইখ আব্দুল আলীম কাউসার; সুন্নাহ অস্বীকারকারী কি কোরআনের প্রতি ঈমান এনেছে বিষয়ে ড. মীর মানযূর আহমদ এবং সুন্নাহ অস্বীকারকারীদের ব্যাপারে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী জানিয়েছেন বিষয়ে আলোচনা করেন ড. মুহাম্মাদ মানযূরে ইলাহী। 

বক্তারা বলেন, সুন্নাহ বাদ দিয়ে কোরআনের প্রতি অপরিহার্য ঈমানের দাবি পূরণ করা সম্ভব নয়। আকিদা, আখলাক ও ইবাদতের ক্ষেত্রে সুন্নাহর কোনো বিকল্প নেই। সুন্নাহ অস্বীকার করা অথবা না মানা দীনের ক্ষেত্রে চরম বিচ্যুতি। সুন্নাহ ও কোরআনের উৎস এক ও অভিন্ন। তাই সুন্নাহকে অস্বীকার করা কোরআনকে না মানার নামান্তর।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর