কাতারে অনুষ্ঠিত তিজান আন নুর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান।
তিনি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শায়েখ কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কোরআন প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ পেলেন ২০ জন
এ প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান।

বিজ্ঞাপন
শুধুমাত্র ৯-১৩ বছর বয়সী শিশুদের অনুষ্ঠান এটি। অনুষ্ঠানটি আয়োজন করে আল জাজিরার চিলড্রেনস চ্যানেল জিম টেলিভিশন।
গতবছর মুশফিকুর রহমান ৪৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছিলেন।




