বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সব মুসলমানের জন্য যেভাবে দোয়া করবেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

সব মুসলমানের জন্য যেভাবে দোয়া করবেন

সব মুমিন নারী-পুরুষের জন্য ক্ষমা, বরকত ও কল্যাণের দোয়া করতেন নবীজি (স.)। উম্মতকেও তিনি একে অপরের জন্য এবং প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করার নসিহত করতেন। এতে দোয়া কবুল হয় এবং এর অনেক উপকার রয়েছে। 

এক হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য তার পশ্চাতে দোয়া করে, তখন তার (মাথার কাছে নিযুক্ত) একজন ফেরেশতা তাঁকে লক্ষ্য করে বলে, তোমার জন্যও এমনই হোক’। (সহিহ মুসলিম: ২৭৩২)
অন্য বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, প্রত্যেক মুসলমানের বিপরীতে একটি করে সওয়াব মহান আল্লাহ তার আমলনামায় লিখে দেন।’ (তাবরানি: ৩/২৩৪)  


বিজ্ঞাপন


আরও পড়ুন: মৃত মা-বাবার জন্য কোরআনে বর্ণিত তিন দোয়া

এই হাদিসের মূলকথা হলো, যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, ওই ব্যক্তি প্রত্যেক মুসলিমের বিপরীতে একটি করে সওয়াব পাবে। আদম (আ.) থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মুসলাম এসেছেন, আসবেন প্রত্যেকের বিপরীতে একটি করে সওয়াব লাভ হবে। নিচে তেমনই দুটি দোয়া তুলে ধরা হলো। 

আগের-পরের সব মুসলমানের জন্য দোয়া 
১. رَبَّنَا اغۡفِرۡ لَنَا وَ لِاِخۡوَانِنَا الَّذِیۡنَ سَبَقُوۡنَا بِالۡاِیۡمَانِ وَ لَا تَجۡعَلۡ فِیۡ قُلُوۡبِنَا غِلًّا لِّلَّذِیۡنَ اٰمَنُوۡا رَبَّنَاۤ اِنَّکَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ উচ্চারণ: ‘রাব্বানাগফির লানা ওয়ালিয়িহওয়া-লিনাল্লাজীনা সাবাক্বুনা- বিল ই-মানি ওয়ালা তাজআল ফী ক্বুলু-বিনা গিল্লাল্লিল্লাজীনা আ-মানূ রাব্বানা ইন্নাকা গাফূরুর রাহীম।’ অর্থ: ‘হে আমাদের রব! আমাদের এবং ঈমানে অগ্রণী আমাদের ভাইদের ক্ষমা করুন। আর মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব! আপনি তো দয়ালু, পরম দয়ালু।’ (সুরা হাশর: ১০)

আরও পড়ুন: প্রত্যেক নামাজের পর যে দোয়া পড়তে বলেছেন নবীজি


বিজ্ঞাপন


২. সব মুসলমানের জন্য সুন্দর আরেকটি দোয়া হলো—  رَبَّنَا اغۡفِرۡ لِیۡ وَ لِوَالِدَیَّ وَ لِلۡمُؤۡمِنِیۡنَ یَوۡمَ یَقُوۡمُ الۡحِسَابُ উচ্চারণ: ‘রব্বানাগ-ফিরলি ওয়ালি ওয়ালি-দাইয়্যা ওয়ালিল মু’মিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।’ অর্থ : হে আমাদের রব! আমাকে, আমার মাতা-পিতাকে এবং সব ঈমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন, যেদিন হিসাব কায়েম করা হবে। (সুরা ইবরাহিম: ৪১)

এই দোয়াগুলো অতীত, বর্তমান, ভবিষ্যতের সব মুসলমানের জন্য একসঙ্গে দোয়া করার উৎকৃষ্ট নমুনা। এই দোয়াগুলোর মাধ্যমে কোটি কোটি মুসলিমের প্রত্যেকের একটি করে সওয়াব আমলনামায় লেখা হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকল মুসলিমের জন্য উল্লেখিত দোয়াগুলো করার তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর