বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

প্রতিযোগিতা

মক্কায় কত টাকা পুরস্কার পেলেন বাংলাদেশি দুই হাফেজ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

মক্কায় কত টাকা পুরস্কার পেলেন বাংলাদেশি দুই হাফেজ

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পূর্ণ কোরআন হিফজ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন ফয়সাল আহমেদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫২ লাখ ৬২ হাজার ৫৭৯ টাকা) ও সম্মাননা পদক। প্রতিযোগিতার চতুর্থ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছেন মো. মুশফিকুর রহমান। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৩৫ লাখ আট হাজার ৩৮৬ টাকা) ও সম্মাননা পদক। 

সৌদি প্রেস এজেন্সি সূত্রে জানা যায়, স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) এশার নামাজের পর বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার দিয়েছেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান। 


বিজ্ঞাপন


গত ২৫ আগস্ট সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মক্কায় ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে বিশ্বের ১১৭টি দেশ থেকে ১৬৬ প্রতিযোগী অংশ নেন।

পাঁচ বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের সর্বমোট ৪০ লাখ সৌদি রিয়াল পুরস্কার দেওয়া হয়। 

হাফেজ ফয়সাল রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পূর্ণ কোরআন হিফজ বিভাগে অংশ নিয়েছেন।

অপর প্রতিযোগী মো. মুশফিকুর রহমান পবিত্র কোরআনের ১৫ পারা হিফজ বিভাগে অংশ নিয়েছেন। তিনি কক্সবাজারের মা’হাদ আন-নিবরাসে কোরআন হিফজ সম্পন্ন করেন। এরপর যাত্রাবাড়ির তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসায় পড়েন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর