সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

থানায় বসেই হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

থানায় বসেই হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু

প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে রাজধানীর তেজগাঁও থানায় গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু। তবে থানায় অবস্থানকালেই একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল করে তাকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে ডা. মাহমুদা মিতু তেজগাঁও থানায় এসেছিলেন। এমন সময়েই একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর