রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে হত্যার হুমকি
এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে তাঁকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়। অন্যথায় টুকরা টুকরা করে ফেলার হুমকি দেওয়া হয়।

এর আগে গত সাত দিন ধরেও সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করেছিলেন মাহমুদা আলম। গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। আগেও এমন হুমকি পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে মাহমুদা লিখেছিলেন, গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন। এর আগেও এমন হুমকি পেয়েছেন। এসব বিষয় জানালেও নুসরাত তাবাসসুমের ঘটনার মতোই তা লঘু করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের পরদিন মাহমুদা এ অভিযোগ করেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পেশায় চিকিৎসক মাহমুদা আলম।

রোববার বিকেল ৫টা ২৯ মিনিটে সংসদে অবস্থানকালে অজ্ঞাত নম্বর থেকে তাঁর মুঠোফোনে কল আসে বলে অভিযোগ করেন মাহমুদা। ফোনে তাঁকে বলা হয়, পরিবারের মায়া থাকলে দেশ ছেড়ে চলে যেতে। অন্যথায় তাঁকে টুকরা টুকরা করা হবে।

এ ঘটনায় এনসিপির মিডিয়া সেল থেকে ফেসবুকে পোস্ট দেওয়া হয়।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর