শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না: আমির হামজা
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ফাইল ছবি

বাধা কিংবা ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে ভয়ভীতি দেখিয়ে নিজের অবস্থান থেকে একচুলও সরানো যাবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আমির হামজা লেখেন, ‘প্রিয় ঝিনাইদহবাসী। আজ আমি আসছি, কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা শুনতে এবং সত্যের পক্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে।

তিনি আরও লেখেন, ‘মনে রাখবেন, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না। ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে আমাকে আমার অবস্থান থেকে একচুলও সরানো যাবে না, ইনশাআল্লাহ।’

আমির হামজা বিশ্বাস করেন, ‘জনগণের সঙ্গে তার সম্পর্ক কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয়; এই সম্পর্ক ভালোবাসা, আস্থা ও আদর্শের।’

তিনি ঝিনাইদহে আসছেন জানিয়ে বলেন, ‘আপনারাও আসুন। দেখা হবে, কথা হবে, মতবিনিময় হবে। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রইলাম।’

সবশেষ আমির হামজা লেখেন, ‘সত্যের পথ কখনো বাধামুক্ত হয় না, কিন্তু সত্যের প্রতি অবিচল থাকাই আমার অঙ্গীকার।’

এম/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর