বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ‘সমমনা ইসলামী দল’ জোটের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ‘সমমনা ইসলামী দল’ জোটের আত্মপ্রকাশ
‘সমমনা ইসলামী দল’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছে সাতটি ইসলামী দল। ছবি- সংগৃহীত

হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে ‘সমমনা ইসলামী দল’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছে সাতটি ইসলামী দল।

জোটের দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘দলগুলো একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে যে সব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে।’

তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে। তবে নিজেদের নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।’

বৈঠকে ৫ ডিসেম্বর নীতিমালা গ্রহণের কথা জানান দলগুলোর নেতারা।

মূলত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার লক্ষ্যেই গত কয়েক মাস ধরে এই জোট গঠনের প্রক্রিয়া চলছিল।

সবশেষ জাতীয় নির্বাচনে কওমি ধারার দলগুলো বিএনপি ও জামায়াত জোটে যুক্ত হলেও এবার দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়।

এর পরপরই স্থানীয় নির্বাচনে একসঙ্গে লড়তে হেফাজতে ইসলামের মধ্যস্থতায় নতুন এই প্ল্যাটফর্ম তৈরি করল কওমিপন্থি দলগুলো।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর