বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে: রাশেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে: রাশেদ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘আবরারকে হত্যার পর শিশির মনিরদের ভূমিকা কী ছিল, তারা কেন নীবর ছিলেন। কারণ তারা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নিজের ফেরিফাইড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামির পক্ষে আইনি লড়াই করছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আসামিদের পক্ষে আদালতে দাঁড়ানোর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়। তবে গত বছরের শুরুর দিকে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি আবরার ফাহাদের হত্যা মামলার আসামিপক্ষের হয়ে কোনো আইনি লড়াইয়ে অংশ না নেওয়া ঘোষণা দেন।

এ প্রসঙ্গে রাশেদ খাঁন তাঁর পোস্টে বলেন, আসামিপক্ষের আইনজীবী শিশির মনির, বিষয়টা কষ্টদায়ক বলে মন্তব্য করেছে আবরার ফাহাদের বাবা। আবরার ফাহাদকে শিবির তকমা দিয়ে হত্যা করা হলে তাঁর বিচারের দাবিতে সেসময় ঢাবিতে মিছিল বের হয় তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নুরের নেতৃত্ব। ২০১৮-২০২৪ পর্যন্ত ভিপি নুর ছিলেন আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ।’

তিনি আরও বলেন, ‘আর শিশির মনিররা ছিলেন আবরার ফাহাদের খুনি ছাত্রলীগের পক্ষের কাপুরুষ। ছাত্রশিবির তখন ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল! আমরাও সবাই যদি এভাবে কায়দা করে বেঁচে থাকার চেষ্টা করতাম, তবে আবরার ফাহাদ হত্যার পরে প্রতিবাদের জন্য একটা লোক রাস্তায় পাওয়া যেতো না!’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আন্দোলনের কঠিন দিনগুলোতে বর্তমান শিবিরের ভিপি-জিএসদের কোনো অস্তিত্ব ছিল না। তাঁরা ছিলেন হল ও ডিপার্টমেন্ট পর্যায়ে ছাত্রলীগের নেতা। আজকে ভিপি নুরকে নিয়ে জামায়াত-শিবির গালিগালাজ ও তুচ্ছতাচ্ছিল্য করে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এক ভিপি নুরের যে অবদান আছে, পুরো জামায়াত-শিবিরের সেই অবদান নেই।

rased_khan

তিনি বলেন, ১৮-২৪ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের এই কঠিন সময়ে ভিপি নুর একটি অপ্রতিদ্বন্দ্বী তরুণ নেতৃত্বর নাম। জামায়াত-শিবির আর ১০০ জন সাদিক কায়েম জন্ম দিলেও এক ভিপি নুরের একশো ভাগের এক ভাগ হতে পারবে না। ভিপি নুরু মানে পুরোটাই সাহসের কলিজা।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলো। তিনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেন কি না, কিংবা আদৌ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কি না- তা নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) কিছু নেতাকর্মী তাঁকে ‘শিবির’ তকমা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর