বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

সড়কের নৈরাজ্য বন্ধ করে স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে হবে: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

সড়কের নৈরাজ্য বন্ধ করে স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে হবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পরিবহন খাতে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে। সড়কের নৈরাজ্য বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজি বন্ধে শ্রমিক ফেডারেশন সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন রিজভী। তিনি বলেন, এই কমিটির মাধ্যমেই পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। এছাড়া দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এই খাতকে আইনসঙ্গত করা ও যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে। তার মতে রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্বে এলে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন— জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু।

বিইউ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর