বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাটওয়ারীর বাড়িতে ‘গুজবের আগুন’, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ এএম

শেয়ার করুন:

পাটওয়ারীর বাড়িতে ‘গুজবের আগুন’, তদন্তের দাবি
ছবিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ব্যাকগ্রাউন্ডে ভুয়া অগ্নিকাণ্ডের ঝাপসা দৃশ্য

জুলাই বিপ্লবী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে বিএনপির নেতাকর্মীরা আগুন ধরিয়ে দিয়েছেন বলে গুজব ছড়ানো হয়েছে। এ সংক্রান্ত একাধিক ভিডিওর দেখা মিলেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। 

তবে তার বাড়িতে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি নিশ্চিত করে এ অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। 

বুধবার (৭ অক্টোবর) দিনগত মধ্যরাত ১টার দিকে এনসিপি নেতা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তার অ্যাডমিন কর্তৃক একটি পোস্ট দিয়ে এই দাবি জানানো হয়েছে। 

একইসঙ্গে দাবি করা হয়েছে, এর আগেও পাটওয়ারীর বিরুদ্ধে নানা ন্যারেটিভ নির্মাণের মাধ্যমে তার ওপর হামলার পরিবেশ তৈরি করা হয়েছে এবং হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টাও করা হয়েছে।

ফেসবুকে পোস্টে যা লেখা হয়েছে   

‘নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, অথচ এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি। তাহলে প্রশ্ন হলো, এই ভিডিওটি ছড়ানোর উদ্দেশ্য কী? কেন এমন একটি স্পর্শকাতর ঘটনার ভিডিও তৈরি বা প্রচার করা হচ্ছে, যে ঘটনা বাস্তবে ঘটেইনি?’

S
পাটওয়ারীর ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টের অংশবিশেষ

‘এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ন্যারেটিভ নির্মাণ করে তার ওপর হামলার পরিবেশ তৈরি এবং হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ৫ বার হামলার ঘটনা ঘটেছে।’

‘কিন্তু এসব হামলার কোনো দৃশ্যমান বিচারের উদ্যোগ বিএনপি সরকার করে নাই। বরং কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করা ‘জায়েজ’, তারই বৈধতা তৈরির মতো বক্তব্য স্বয়ং সরকারদলীয় দায়িত্বশীলদের কাছ থেকে এসেছে।’

‘তাহলে এবার ছড়িয়ে পড়া এই ভিডিওটিও কি সেই ধারাবাহিকতার কোনো অংশ? একইসঙ্গে ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কোনো পরিকল্পিত প্রচেষ্টার অংশ কি না?’

‘চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর যে দুঃসাহসী অবস্থান, সেটিকে প্রতিহত করতেই কি বারবার তার বিরুদ্ধে এমন উদ্দেশ্যপ্রণোদিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে? তার কণ্ঠকে স্তব্ধ করতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও পতিত স্বার্থান্বেষী মহলের সম্মিলিত কোনো প্রচেষ্টা চলছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে।’

‘এমতাবস্থায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ছড়ানো মিথ্যা ন্যারেটিভ, তার ওপর সংঘটিত সকল হামলা এবং সর্বশেষ বাস্তবে না ঘটা একটি অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করতে হবে।’

সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বিএনপি সরকারেরই বলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়েছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর