রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নারী উদ্যোক্তাদের হস্তশিল্প পরিদর্শন করলেন তুরস্কের প্রতিনিধি দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পিএম

শেয়ার করুন:

নারী উদ্যোক্তাদের হস্তশিল্প পরিদর্শন করলেন তুরস্কের প্রতিনিধি দল
নারী উদ্যোক্তাদের সংগঠন ‘কারুজ’-এর প্রদর্শনী ঘুরে দেখেন তুরস্কের একটি প্রতিনিধি দল

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প ও সৃজনশীল পণ্য পরিদর্শন করেছেন তুরস্কের একটি প্রতিনিধি দলের সদস্যরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কার্যালয় পরিদর্শনের সময় নারী উদ্যোক্তাদের সংগঠন ‘কারুজ’-এর প্রদর্শনী ঘুরে দেখেন তারা।

তুরস্কের প্রতিনিধি দলের সদস্য এসরা সাইদওগলু ও ড. ফাউজিয়াহ বিনতি মোহাম্মদ হাসান দুপুর ১২টার দিকে ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কার্যালয়ে যান। সেখানে তারা প্রদর্শিত বিভিন্ন হস্তশিল্প ও সৃজনশীল পণ্য ঘুরে দেখেন। পণ্যগুলোর প্রশংসা করার পাশাপাশি প্রতিনিধি দলের সদস্যরা কয়েকটি হস্তশিল্প সামগ্রী কেনেন।

এ সময় ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামাল, সহকারী সেক্রেটারি জলি ইয়াসমিন, আইটি সম্পাদিকা আকলিমা ফেরদৌসী আঁখি, এইচআরডি বিভাগের দায়িত্বশীল ফারহানা সুমাইয়া মিতুসহ মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনের আগে তুরস্কের প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা মহানগরী উত্তর আইটি বিভাগের উদ্যোগে প্রদর্শিত একটি তথ্যচিত্র দেখেন। এতে সংগঠনটির বর্তমান কার্যক্রম ও অতীত ঐতিহ্য সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের নারীদের বিভিন্ন কাজ, অভিজ্ঞতা ও উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের নারীদের বিভিন্ন কার্যক্রমে নতুন সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা জানান, নারীদের দক্ষতা, সৃজনশীলতা ও স্বাবলম্বিতা অর্জনে কাজ করছে ‘কারুজ’।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর