বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

চা বিক্রেতা ‘নানি-নাতনি’কে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০২:১১ এএম

শেয়ার করুন:

চা বিক্রেতা ‘নানি-নাতনি’কে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী 

রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় (১৭ মার্চ ২০২৬) রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ এই উপহার নিয়ে যান। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক।


বিজ্ঞাপন


উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা, কসমেটিক্স এবং তার নানির জন্য শাড়ি ও বিবিধ ঈদ সামগ্রী হস্তান্তর করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটিকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন।

rry

কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে নানিকে সহায়তা করার সময় রাস্তা পার হতে গিয়ে আহত হয় ফাতেমা। তখন সেখানে দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।


বিজ্ঞাপন


বিইউ/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর