ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোট ৭ নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যার মধ্যে ৬ জন বিএনপির আর একজন স্বতন্ত্র। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ করে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত ২৯৭ টি আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাত্র ৮১ জন নারী প্রার্থী ছিল। যা মোট প্রার্থীর ৪ দশমিক ৮ শতাংশ। সে হিসাবে নারী প্রার্থীদের মধ্যে ৮ দশমিক ৬৪ শতাংশ জনগণের সরাসরি ভোটে বিজয়ী হয়েছেন।
বিজ্ঞাপন
ভোটে জয়ী নারী প্রার্থীর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রুমিন ফারহানা। তিনি আজীবন বিএনপির রাজনীতি করে আসলেও এবার দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একাদশ জাতীয় সংসদে তিনি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন।
আরও পড়ুন: সংসদে যাচ্ছেন দুই বেয়াই
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট মনোনীত জমিয়তে উলামায়ের প্রার্থী জুনায়েদ আল হাবিবের চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন।
নারী প্রার্থীদের মধ্যে, মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া, মানিকগঞ্জ পৌর ও জেলা সদরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম নির্বাচিত হয়েছেন। আফরোজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাইদ নূর রিকশা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।
বিজ্ঞাপন
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৩ হাজার ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত এ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন- ১১ দলীয় জোটের জামায়াত ইসলামীর প্রার্থী এস এম নেয়ামুল করিম। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।
আরও পড়ুন: ফাঁসির সেল থেকে সংসদে
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিজয়ী হয়েছে ‘গুম’ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা)। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।
নাটোর-১ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ফারজানা শারমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট।
ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মো. আকরাম আলী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট।
ফরিদপুর–৩ আসনে বিএনপির প্রার্থী আরেক নারী প্রার্থী ও প্রয়াত বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ আহমেদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুত তাওয়াব।
সবশেষে ইসির হিসাব অনুযায়ী এবার নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলো ২ হাজার ২৮ জন। যার মধ্যে নারী প্রার্থী ৮৩ জন। ৬৩ দল দলীয় ও ২০ স্বতন্ত্র। নির্বাচনে অংশ নিয়েছে ৬০ নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৫০ টি রাজনৈতিক দল।
এমএইচএইচ/এমআই

