শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবেন ইনকিলাব মঞ্চের হাদি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

Hadi
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে ভোটে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। 

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

ফেসবুক পোস্টে হাদি লিখেছেন, ‘ঢাকা-৮ এর ভাই-বোনেরা, শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমার নির্বাচনি জার্নির বিসমিল্লাহ বলবো।’

10

তিনি আরও লিখেছেন, ‘আগামী শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেলে আপনাদের পরামর্শ শোনার জন্য ঢাকা-৮ এর অলিতে-গলিতে হাঁটবো। একসাথে চা-সিঙ্গারা খাবো। আপনাদের কথা শুনবো। প্রয়োজনীয় নোট নেব। দেখা হবে ইনশাআল্লাহ।’


বিজ্ঞাপন


ইনকিলাব মঞ্চ হলো জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার দ্বারা অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক সংগঠন। যেটি শরিফ ওসমান হাদির হাত ধরে প্রতিষ্ঠিত হয়। 

এই সংগঠনের লক্ষ্য হলো- সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করা।

টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর