মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
বক্তব্য দিচ্ছেন সারজিস আলম। ফাইল ছবি

পতিত আওয়ামী লীগকে গণহত্যাকারী উল্লেখ করে দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আরও পড়ুন: আ.লীগ নিষিদ্ধের দাবি সরকার বিবেচনা করছে, দ্রুতই সিদ্ধান্ত

শুক্রবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের একটি ছবিও পোস্ট করেন।

পোস্টে সারজিস লিখেছেন, ‘আছি যমুনার সামনে। বাদ জুমা যমুনা সংলগ্ন ফোয়ারার পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’

আরও পড়ুন: ‘বাহ ইন্টেরিম চমৎকার, আ.লীগের পাহারাদার’

তিনি জানিয়েছেন, ‘কর্মসূচিতে অংশ নেবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার।’

n
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতা। ছবি- সারজিসের ফেসবুক পেজ থেকে

সবশেষে সারজিস লিখেছেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে।’

আরও পড়ুন: যমুনার সামনে এক কাতারে এনসিপি, শিবির ও আপ বাংলাদেশসহ আরও যারা

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হন ছাত্র আন্দোলনের আরেক নেতা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন: দুপুরের সমাবেশ ঘিরে যমুনার আশপাশে বাড়তি সতর্কতা

সেই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকেও যমুনার সামনে আসতে থাকেন এনসিপি ছাড়াও জামায়াত-শিবিরসহ বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে যমুনার আশপাশ।

এএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর