বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে সমাবেশের ডাক জাতীয় নাগরিক কমিটির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

গাজীপুরে সমাবেশের ডাক জাতীয় নাগরিক কমিটির
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে অভিযোগ করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ডিসি অফিস চত্বরে এই বিক্ষোভ সমাবেশ হবে।


বিজ্ঞাপন


জাতীয় নাগরিক কমিটির পোস্টারে বলা হয়েছে, ‘গাজীপুরে শিক্ষার্থীদের ওপর খুনি আ ক ম মোজাম্মেল ও জাহাঙ্গীর এবং আওয়ামী দোসরদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।’

এ ঘটনায় শুক্রবার গভীর রাতে ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি।’

আরও পড়ুন

চলতি মাসেই আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল

ভারতে অবস্থানরত শেখ হাসিনার ‘উসকানিমূলক’ বক্তব্যের অভিযোগ তুলে ধানমন্ডির ৩২ নাম্বারসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা চালাচ্ছে ছাত্র-জনতা। এই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গাজীপুরের দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে ছাত্র-জনতা হামলার চেষ্টা করে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় স্থানীয় এলাকাবাসী তাদের প্রতিহত করে পাল্টা ধাওয়া দেয়। এতে গণপিটুনিতে অন্তত ১২-১৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর