বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার চেষ্টা, আহত ১৫

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ এএম

শেয়ার করুন:

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার চেষ্টা, আহত ১৫

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় কিছু ব্যক্তি তাঁদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে আহত হয়েছেন ১২-১৫ জন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। এতে গাজীপুরে উত্তেজনা বিরাজ করছে। জাতীয় নাগরিক কমিটি আজ গাজীপুরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে ছাত্র-জনতা হামলার চেষ্টা করে। এসময় স্থানীয় এলাকাবাসী তাদের প্রতিহত করে পাল্টা ধাওয়া করে। এসময় গণপিটুনিতে অন্তত ১২-১৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


এ হামলার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মো. আবদুল্লাহ বলেন, ‘শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত ১৫-১৬ জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায়, লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই ১৫ জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাঁদেরও পেটানো হয়।’

এই বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর