রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

ঢাকার চার আসনে ২৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ১৫

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

ঢাকার তিন আসনে ১৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সোমবার (৪ ডিসেম্বর) দিনের শুরুতে ঢাকার চারটি আসনের চার হেভিওয়েট প্রার্থীসহ ২৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। দুইজনের স্থগিত করা হয়েছে। আর প্রয়োজনীয় কাগজ জমা দিতে তিন প্রার্থীকে দুই ঘণ্টা সময় দেওয়া হয়। আসন চারটি হলো ঢাকা-১, ঢাকা-৫, ঢাকা-৬ এবং ঢাকা-৭।


বিজ্ঞাপন


ঢাকা-১ আসনে নয়জন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক আনিসুর রহমান। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সালমান ফজলুল রহমান এবং জাতীয় পার্টির সালমা ইসলামও আছেন।

আরও পড়ুন

ভোটার বাড়ানোর পদক্ষেপসহ রিটার্নিং কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা

এছাড়া মুক্তিজোটের আব্দুর রহিম এবং ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল হাকিমের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

ঢাকা-৫ আসনে ২২ জনের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এতে আওয়ামী লীগের হারুনুর রশীদ মুন্নাসহ ১০ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


তবে একই আসনের নয়জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আর প্রয়োজনীয় কাগজ জমা দিতে তিন প্রার্থীকে দুই ঘণ্টা সময় দেওয়া হয়।

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আসনটিতে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, জাকের পার্টির প্রার্থী তরিকুল ইসলাম ও জাতীয় পার্টি (জেপি) নাজমুল হুদার মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

ঢাকা-৫ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, নয়জনের বাতিল

তবে স্বতন্ত্র প্রার্থী ফারহানা সাইদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

অন্যদিকে ঢাকা-৭ আসনে ১১ জনের মধ্যে ছয়জনের প্রার্থিতা বৈধ ঘোষণা এবং পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। জাকের পার্টির বিপ্লব চন্দ্র বনিক, আওয়ামী লীগের মো. সোলায়মান সেলিম, জাতীয় পার্টির সাইফুদ্দন আহমেদ মিলনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও তিনজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্রে সমর্থকের স্বাক্ষর না থাকায় জাসদের হাজী মো. ইদ্রিস বেপারি, মুক্তিজোটের নূরজাহান বেগমের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া আরও তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত মোট ১৫টি আসনের মনোনয়ন আজ যাচাই-বাছাই করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

ভুয়া তথ্যের দায়ে চট্টগ্রামের ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। আর মনোনয়নপত্র বাছাইয়ের সময়কাল ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর