মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিএনপি নেতা আব্বাস ও আলাল গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

বিএনপি নেতা আব্বাস ও আলাল গ্রেফতার
মির্জা আব্বাস ও আলাল। ছবি: সংগৃহীত

গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে বিএনপির এই শীর্ষ দুই নেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা মেইলকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাদের মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে। 

আরও পড়ুন: বিএনপির শীর্ষ নেতারা কোথায়?

গত শনিবার সংঘর্ষের ঘটনায় মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর হরতাল ডাকে বিএনপি। এরপর দলের শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। এর মধ্যে নিজ বাসা থেকে পরদিন গ্রেফতার হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেদিন মির্জা আব্বাস ও আলালের বাসায়ও অভিযান চালায় পুলিশ। তবে তাদের পায়নি। পরে এই ঘটনায় দায়ের করা মামলায় তাদের আসামি করার পর থেকে পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে। 

RRR44

গত শনিবার মহাসমাবেশ চলাকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। সংঘর্ষ ও পুলিশ নিহতের ঘটনায় রাজধানীর রমনা ও পল্টন থানায় একাধিক মামলা হয়েছে। যাতে আসামি করা হয়েছে মির্জা আব্বাস, আলালসহ দলের শীর্ষ নেতাদেরও। 

আরও পড়ুন: বিএনপির শীর্ষ নেতাদের বাসায় বাসায় পুলিশের হানা

এদিকে মঙ্গলবার দুপুরে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় মির্জা আব্বাসের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালত। 

২০১৯ সালে মামলা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে ২০ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি বছরের ১৫ মার্চ (বুধবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. আসাদুজ্জামান আবেদন মঞ্জুর করেন।

বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর