রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

কী অপরিণামদর্শী সিকিমের ছেলে-মেয়েগুলো!

মাসকাওয়াথ আহসান
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

কী অপরিণামদর্শী সিকিমের ছেলে-মেয়েগুলো!
মাসকাওয়াথ আহসান। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ার সাংবাদিকেরা বাংলাদেশ ইস্যুতে অসহিষ্ণু হয়ে পড়েছেন। আজতক বাংলা টিভিতে সুবীর ভৌমিক প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে যেসব মন্তব্য করেছেন; তা সাংবাদিকতার আচরণবিধি ভঙ্গ করে অশালীন ডিফেমেশনের চেহারা নিয়েছে।

তবে তার কথায় কথায় একটি বিষয় নিজেই স্বীকার করেছেন যে, নতুন দিল্লি প্রশাসন যতবারই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলের ঝুড়িতে ডিম রাখতে চেয়েছে; ততবারই তিনি পরামর্শ দিয়েছেন, বাংলাদেশ মানেই একটি ঝুড়ি, আর তা হলো আওয়ামী লীগ।

স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরে দিল্লির বাংলাদেশ নীতিতে আধিপত্যবাদী প্রায় প্রতিটি অশুভ বুদ্ধির নকশা প্রণীত হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিক, বুদ্ধিজীবী ও সাংবাদিকের মাধ্যমে। এই হাইপোথিসিস পুরোপুরি সঠিক প্রমাণিত হয়েছে বাংলাদেশের জুলাই বিপ্লব থেকে আজ পর্যন্ত তাদের অন ক্যামেরা প্রতিক্রিয়ায়।

ভারতের এই বাঙালি রাজনীতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক মহল ২০১৪ সাল থেকে হিন্দুত্ববাদী প্রশাসনের ঘোর সমর্থক হলেও, বাংলাদেশের কথিত ইসলামপন্থা নিয়ে তারা যখন কথা বলেন; মনে হয় যেন নিজেদের প্রগতিশীল কল্পনা করে হায় হায় করছেন।

আরও পড়ুন

অদ্ভুত আওয়ামী আঁধার এক

তসলিমা নাসরিনকে দেখে কিছু শেখার নেই

সুবীর ভৌমিক তারেক রহমান, জিয়াউর রহমান ও খালেদা জিয়া সম্পর্কে যেসব কথা বলছেন, তা সন্ত্রাসবাদী গোষ্ঠী আওয়ামী লীগের বহু ব্যবহারে জীর্ণ অশালীন প্রচারণার পুনরাবৃত্তি। অথবা সুবীর ভৌমিকেরাই প্রজন্মের পর প্রজন্মের পর এসব প্রোপাগান্ডা আওয়ামী লীগকে শিখিয়েছে ও পড়িয়েছে। কার কালচারাল লেভেলে কে নামিয়েছে তা নিশ্চয়ই ভবিষ্যতে বুঝতে পারবো আমরা।

গৌতম লাহিড়ী নামে আরেকজন ইন্ডিয়ান সাংবাদিক জুলাই বিপ্লবের পর পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেলে; কার্যত সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হয়ে উঠেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে ক্রমে ক্রমে ভারতীয় আওয়ামী লীগ করে তুলেছেন তার অবিরাম বয়ানে। বিভিন্ন টিভি চ্যানেলে ও ইউটিউব পডকাস্টে তিনি হাসিনার বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনার বর্ণনা দেন। সম্প্রতি গোপালগঞ্জে সন্ত্রাসী আওয়ামী গোষ্ঠীর নাশকতা ও সহিংসতার ফলে সৃষ্ট পরিস্থিতিতে গোপালগঞ্জকে লাহিড়ী পাকিস্তানের বেলুচিস্তানের সঙ্গে তুলনা করছেন। লক্ষ্য করুন লাহিড়ীর ন্যারেটিভটি। তিনি কাশ্মীর, মণিপুর নয় প্রতিতুলনায় কেবল বেলুচিস্তানকে স্মরণ করতে পারেন। এইভাবে বাংলাদেশ সম্পর্কে অবচেতনের  অতিপরিকল্পনা উজাড় করে দেন লাহিড়ীরা।

ইন্ডিয়ার হিন্দুত্ববাদী সাংবাদিকেরা প্রত্যেকেই বাংলাদেশের ইসলামপন্থা নিয়ে খুবই চিন্তিত। ঐ যে কপালে নামাজ পড়ার চিহ্ন থাকলে তা কট্টর আর কপাল চন্দন চর্চিত করে লাল তিলক এঁকে দিলে তা প্রগতিশীল; ঐ যে শতবছরের চিন্তা বিভ্রম; তা এদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাহিত।

ওই চিন্তার ধাঁচে প্রশিক্ষিত বাংলাদেশের কিছু আওয়ামী পুনর্বাসন কর্মী যখন ইন্ডিয়ার দাদা সাংবাদিকদের নিয়ে ইউটিউবের পডকাস্টে বসেন; তখন কথায় কথায় তারা আরেকটি মুক্তিযুদ্ধের ডাক দিয়ে বসেন। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ইতিহাসে এরকম ঘটনা একবারই ঘটে। কিন্তু আওয়ামী পুনর্বাসন কর্মী ও ইন্ডিয়ার সাংবাদিকদের আলোচনা শুনলে মনে হয় 'আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়া মানেই মুক্তিযুদ্ধের ডাক। এদের কথা শুনলে মনে হবে মুক্তিযুদ্ধের প্রসাদ থাকে ভারতীয় মন্দিরে। প্রয়োজন হলেই পুরোহিত মুক্তিযুদ্ধের চেতনার প্রসাদ দেন।

ঠিক এ কারণেই এই নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে বিজেপির মন্ত্রী ও এমপিরা বাংলাদেশ দখলের ডাক দিলে; আওয়ামী কর্মীরা একে তাদের সুবেদারি ফিরে পাবার সুযোগ হিসেবে দেখে। সার্বভৌমত্ব টৌমত্ব তাদের কাছে নাত্থিং ফান। বিজেপি ও আওয়ামী লীগ একসঙ্গে হুজ্জোতি করে লীগকে আরেকবার ঢাকার সুবেদারি দিলে; দিল্লির ছায়া উপনিবেশে আবার তারা ফুলে ফুলে ঢলে ঢলে মধু খাবে! কী অপরিণামদর্শী এই সিকিমের ছেলে-মেয়েগুলো।

জায়নিস্টেরা যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্ট চেতনা চর্চার আড়ালে প্যালেস্টাইনে ১৯৪৮ সাল থেকে আজ অবধি নাকবা গণহত্যা অব্যাহত রেখেছে; আওয়ামীস্টের ছিলো সেই একই পরিকল্পনা। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে ২০০৯ থেকে-২০২৪, ৫ অগাস্ট বাংলাদেশে গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘরে ইন্ডিয়ার প্রশ্নকর্তা সঙ্গে নিয়ে ইন্টেরোগেশন অনুশীলন, স্মরণকারের সর্বোচ্চ অর্থ ও সম্পদ লুন্ঠন পাচার করে ইন্ডিয়ায় ও পশ্চিমে পাচার অব্যাহত রেখেছিলো। কালচারাল ফ্যাসিস্টেরা কবিতা আউড়াতে আউড়াতে, গান গাইতে গাইতে; বুনো উল্লাস করতো সেই সর্বব্যাপী ভারতীয় ধণুক ব্যবসার পুলকে।

ঢাকায় ইন্ডিয়ান কালচারাল ট্রেনিং-এর মাধ্যমে সুবীর ভৌমিক কিংবা গৌতম লাহিড়ীর মতো যারা প্রোপাগান্ডা জার্নালিজম শিখেছিল, শ্রীজাতের মতো যারা গুজববাহিত কবিতা লিখতে শিখেছিল, দেশবিভাগের বেদনার একচক্ষু চলচ্চিত্র নির্মাণ শিখেছিলো, কন্ঠশীলনে টিপে টিপে নদীয়ার ভাষা বলতে শিখেছিলো, তারাই কালচারাল ফ্যাসিস্ট হিসেবে আওয়ামী লীগের মাধ্যমে ইন্ডিয়ার ছায়া উপনিবেশ দীর্ঘায়িত করেছিল।

মুক্তিযুদ্ধে যাবার বয়সে পাকিস্তান উপনিবেশের সরকারি চাকরি করা আত্মীয়ের বাসায় আরামে দিনকাটানো লোকেরা; ১৬ ডিসেম্বরের বিজয় দিবসে বেরিয়ে এসে কথিত সিক্সটিনথ ডিভিশন হিসেবে যেমন ইচ্ছে লেখার ইতিহাসের খাতা খুলেছিলো। বৃটিশের ডিভাইড এন্ড রুলের অনুকরণে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বিভাজন এঁকে মুক্তিযোদ্ধাকে খারিজ করার কতৃত্ব হাতে তুলে নিয়েছিলো অমুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের সময় মামা বাড়ির চৌকির আবদারের নীচে লুকিয়ে থেকে বিজ্ঞানী ফিল্টার আবিষ্কার করেছিলো; যা দিয়ে সম্মুখ সমরের মুক্তিযোদ্ধাদের দখলদার পাকিস্তানি বাহিনীর গুপ্তচর ডেকেছিলো; মুক্তিযুদ্ধে কোন রক্ত-ত্যাগ নেই এমন পরিবারের আওয়ামী ধামাধরা ছেলে-মেয়েরা। মুক্তিযুদ্ধের সময়ের নির্দিষ্ট সংখ্যক 'রাজাকার'-কে লক্ষ্য করে কার্টুন আঁকতে আঁকতে, চলচ্চিত্র বানাতে বানাতে; এরপর লীগের সঙ্গে ভিন্নমত প্রকাশ করলেই তাকে রাজাকার ডাকা প্রচলন করেছিল লীগের ডিফেমেশন উইং। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারের ভাতা, মেডিক্যাল পরিচর্যা নেওয়া শেখ হাসিনা 'রাজাকার' শব্দটির পাইকারি বিক্রেতা হয়েছিল।

আরও পড়ুন

৭ মার্চের ভাষণ যেভাবে ১৯৭১ ও ২০২৪-এ প্রাসঙ্গিক

সামনের দিনগুলোতে সাবধানে বাঁচুন

জুলাই বিপ্লবীরা সেই হাসিনার প্রতিপক্ষ শিকারের অস্ত্র ভোঁতা করে দিতে শ্লোগান দিয়েছিলো, তুমি কে আমি কে রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার। সেই স্বৈরাচার ছাত্র-জনতার প্রবল বিক্ষোভের মুখে তার প্রভু ইন্ডিয়ায় পালিয়ে গিয়ে; অন্ধ অক্ষম বৃদ্ধ রাক্ষসের মতো আজো তার অনন্ত রক্ততৃষ্ণার জানান দিচ্ছে।

ইতিহাসের পরিক্রমায় ইন্ডিয়া-পাকিস্তান বৃটিশের কাছ থেকে স্বাধীন না হলেও, বাংলাদেশ স্বাধীন হতো। কারণ এদেশের মানুষ সার্বভৌমত্বকে জীবনের অংশ মনে করে। কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ কঠোর পরিশ্রম করে অর্থনীতির চাকা ঘোরায়। বৃটিশ, পাকিস্তান, ইন্ডিয়া ও আওয়ামী লীগের লুন্ঠকেরা বার বার সম্পদ লুট করে নিয়ে গেলে; আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। নিজেদের মাঝে বহু চিন্তার নানা দ্বন্দ্ব থাকলেও; বহিঃশত্রুর বিরুদ্ধে তাদের চিন্তার ঐক্য অটুট থাকে। মেহনতী লুঙ্গি পরা কাস্তে হাতে অসম সাহসী বাংলাদেশি সীমান্ত পাহারা দেয়; এমনই ঋজু সার্বভৌমত্ব আকাঙ্ক্ষা তার।

ইতিহাস, কৃত্রিম সংস্কৃতির বয়ান দখল করে বাংলাদেশে ইন্ডিয়ার যে শত বছরের গা জোয়ারি আগ্রাসন; যে উদগ্র জায়নিস্ট প্রকল্প; বাংলাদেশকে গাজা বানানোর যে শপথ পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী মন্ত্রী-এমপির মুখে; এসবই পেঁজা তুলার মতো উড়ে যাচ্ছে নতুন প্রজন্মের স্বকীয় চিন্তা আর বিশ্ববীক্ষার শক্তির কাছে। ফলে সুবীর ভৌমিক, গৌতম লাহিড়ী আর তদীয় সিকিম ভ্রাতা ভগ্নিদের কষ্ট কল্পনা শতাব্দীর সবচেয়ে বড় কৌতুক হিসেবে প্রমাণিত হচ্ছে প্রতিদিনই।

লেখক: সাংবাদিক ও শিক্ষক

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর