শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে সংকট বাড়বে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১১:০১ এএম

শেয়ার করুন:

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে সংকট বাড়বে

ইভিএমের প্রোগ্রামিং প্রভাবিত করলে নির্বাচন প্রভাবিত করা যাবে। এছাড়াও এই পদ্ধতিতে কারসাজি করার সুযোগ আছে। তাই জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করলে সংকট ভয়াবহ হবে।

শনিবার (২৯ অক্টোবর) রাতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামের একটি সংগঠন ‘ইভিএমে সমস্যা কোথায়’ শিরোনামে ওয়েবিনারের আয়োজন করে বক্তারা এসব কথা বলেন।

এতে কেউ কেউ ইভিএমের চেয়েও নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকায় সমস্যা তৈরি হবে বলে মত দেন।

ওয়েবিনারে দেওয়া বক্তব্যে গাইবান্ধার ভোটের প্রসঙ্গ তোলেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটকক্ষে ইভিএমে একধরনের ডাকাত দেখা গেছে। কিন্তু আরেক ধরনের ডাকাত আছেন, যারা স্যুট-কোট পরা, শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে থাকেন। তারা সংখ্যায় খুব অল্প। এই অতি অল্পসংখ্যক ব্যক্তি ইভিএমে কারসাজি করতে পারেন। সেটা কাকপক্ষীও টের পাবে না।

আরও পড়ুন: ভোটে ইভিএম ব্যবহারে আট যুক্তি ইসির

যে কারণে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলে নির্বাচন নিয়ে সংকট ভয়াবহ আকার ধারণ করবে বলে মত দেন সুজন সম্পাদক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ তুলে ধরতে গিয়ে ভোডাফোনের (নেদারল্যান্ডস) সিনিয়র সল্যুশন আর্কিটেক্ট ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ইভিএমের মূল সমস্যা হলো কেন্দ্রীয় ফলাফল তৈরি করা হয় হাতে লিখে। এখানে পেপার ট্রেইল (ভোটার কোন প্রতীকে ভোট দিয়েছেন, তা ছাপা হয়ে বের হওয়া) নেই। এতে কারসাজির সুযোগ থাকে। 

ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ভোটের দিন স্বচ্ছ ব্যালটবাক্স এজেন্টদের দেখানোর বাধ্যবাধকতা আছে। কিন্তু ইভিএমে অডিট কার্ডে (ভোট দেওয়ার পর যেখানে তথ্য সংরক্ষিত থাকে) আগে থেকেই কোনো ফলাফল রেকর্ড করা আছে কি না, তা যাচাই করার ব্যবস্থা নেই। 

ইভিএমের প্রোগ্রামিং প্রভাবিত করলে নির্বাচন প্রভাবিত করা যাবে বলেও দাবি করেন এই প্রযুক্তিবিদ।

আরও পড়ুন: ইভিএমের বাজেট দিয়ে সিসি টিভির ব্যবহার বাড়ানোর পরামর্শ

তথ্যপ্রযুক্তিবিদ সাইফুর রহমান বলেন, যেটা করা উচিত নয় ইভিএমে সেটা করা সম্ভব কি না, তা পরীক্ষা করতে হলে সোর্স কোড প্রয়োজন। কারণ, এমনও করা সম্ভব যে ভোট দেওয়ার বাটনে (বোতাম) ১০ বার চাপ দিয়ে অসংখ্য ভোট দেওয়ার ব্যবস্থা করা যাবে। ভোট চলাকালেও যন্ত্রে কারচুপি করা সম্ভব।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের দাবি, ইভিএম নয়, মূল বিষয় হলো নির্বাচনকালীন সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিইউ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর