রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

বালতি রাখা নিয়ে বিরোধ, প্রাণ গেল ভাড়াটিয়ার

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ এএম

শেয়ার করুন:

বালতি রাখা নিয়ে বিরোধ, প্রাণ গেল ভাড়াটিয়ার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ।

রাজধানীর মিরপুরের পল্লবীতে বালতি রাখা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাড়াটিয়ার মধ্যে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. আনোয়ার হোসেন ওরফে করিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ নামে অপর এক ভাড়াটিয়ার বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। নিহত আনোয়ার পেশায় বুটিকসের কর্মচারী ছিলেন।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-৬ নম্বর এলাকার ৮ নম্বর সড়কে আদর্শ স্কুলের পেছনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১০টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাকিব জানান, রাতে আদর্শ স্কুলের পেছনে বাসায় বালতি রাখা নিয়ে দুই ভাড়াটিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ নামে অপর ভাড়াটিয়া আনোয়ারের পিঠের বাঁ পাশে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আনোয়ারের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাল্লা এলাকায়। তিনি ওই এলাকার মাইনুল রহমানের ছেলে। বর্তমানে মিরপুর-৬ নম্বর এলাকার ৮ নম্বর সড়কের ১৪ নম্বর বাসায় আদর্শ স্কুলের পেছনে ভাড়া থাকতেন। পেশায় তিনি বুটিকসের কর্মচারী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর