শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

১০২ নম্বর হটলাইন প্রচারে ৩০০ ফিটে সাড়ে ৫ হাজার দৌড়বিদের ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

১০২ নম্বর হটলাইন প্রচারে ৩০০ ফিটে সাড়ে ৫ হাজার দৌড়বিদের ম্যারাথন
ঢাকার পূর্বাচলের ৩০০ ফিটে ‘ইসাব ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ইসাব ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’।

দেশ-বিদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার দৌড়বিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে এই আয়োজন।

ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টায় পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ম্যারাথন শুরু হয়।

ISAB_Fire_International_Marathon_102_3

এতে ২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ দশমিক ০২ কিলোমিটার দূরত্বের চারটি বিভাগ রাখা হয়।

ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি।

সকাল ৮টায় দৌড় শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে সমবেত হন।

\সেখানে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবক ও দৌড়বিদরা সংগীত পরিবেশন করেন।

ISAB_Fire_International_Marathon_102_1অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চিফ রেস মার্শাল ও ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন ম্যারাথনের টাইটেল স্পন্সর ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) প্রতিনিধি এবং ফুড পার্টনার ইনডালজের প্রতিনিধি।

এ ছাড়া বক্তব্য দেন রেস ডিরেক্টর ও পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ আয়োজক, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ১০২ হটলাইন নম্বরটি সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলাই হলো এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।’

ISAB_Fire_International_Marathon_102_4ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা আয়োজনের প্রশংসা করেন এবং প্রতিবছর এ ধরনের ম্যারাথন আয়োজনের আহ্বান জানান।

পরে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, রেস মেন্টর, চিফ রেস মার্শাল ও অতিথি দৌড়বিদদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এরপর বিভিন্ন দূরত্বের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

২১ দশমিক ১, ১০ ও ৫ কিলোমিটার বিভাগে মোট ৪০ জন দৌড়বিদ পডিয়াম অর্জন করেন।

ISAB_Fire_International_Marathon_102_2

শিশুদের ১ দশমিক ০২ কিলোমিটার বিভাগে অংশ নেওয়া সবাইকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের জন্য র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে সাধারণ পুরস্কারের পাশাপাশি ২০টি অগ্নিনির্বাপক যন্ত্র দেওয়া হয়।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর