শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

পরীক্ষামূলক চালু হলো ফায়ার সার্ভিস হটলাইন ১০২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

পরীক্ষামূলক চালু হলো ফায়ার সার্ভিস হটলাইন ১০২

পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ৩ ডিজিটের ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এই হটলাইনের সেবা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রাথমিকভাবে টিএন্ডটি ছাড়া অন্য সকল অপারেটর থেকে এই সেবা গ্রহণ করা যাচ্ছে। শিগগিরই টিএন্ডটি থেকেও এই সেবা পাওয়া যাবে। শনিবার এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

উল্লেখ্য, বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ নম্বরও সচল থাকবে। তবে আগামী ৩১ ডিসেম্বর পর থেকে ১৬১৬৩ বন্ধ হয়ে যাবে। তখন থেকে শুধু ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা দিয়ে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বিধায় ইতোপূর্বে ৫ ডিজিটের হটলাইন নম্বর ১৬১৬৩ চালু করা হয়েছিল। প্রাপ্তি আরও সহজ করতে ফায়ার সার্ভিস ৩ ডিজিটের ১০২ হটলাইন নম্বর চালুর উদ্যোগ গ্রহণ করে। 

জরুরি সময়ে বিপদগ্রস্ত মানুষের দ্রুত সহযোগিতা নেওয়ার সুবিধার্থে ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২ প্রচার করার জন্য সকল শ্রেণিপেশার মানুষকে অনুরোধ জানানো হলো। 

এমআইকে/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর