বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ভাটারায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ভাটারায় গ্রেফতার ২
ভাটারা এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎রাজধানীর ভাটারা এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভাটারার নূরের চালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো– মো. ইয়াসিন ও মো. রুহুল।

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নূরের চালা বোটঘাট এলাকায় অভিযান চালায় ভাটারা থানা পুলিশ।

‘এ সময় দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ ইয়াসিন ও রুহুলকে গ্রেফতার করা হয়।’

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

‎একেএস/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর