বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

হত্যা মামলায় গ্রেফতার এএসপি রাকিবুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

হত্যা মামলায় গ্রেফতার এএসপি রাকিবুল
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাকিবুল হাসান

‎রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাকিবুল হাসানকে গ্রেফতার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে হত্যা মামলায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
‎
‎তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে ডিবি। তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী আজ তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, রাকিবুল হাসান ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। 

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
‎
‎একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর