বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুর থেকে এসপি আবুল কালাম আজাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

গাজীপুর থেকে এসপি আবুল কালাম আজাদ গ্রেফতার
পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

‎মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে বন্দুকযুদ্ধের নামে খুনের অভিযোগও রয়েছে।

‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

‎তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদার ভিত্তিতে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সোপর্দ করা হবে।

‎এদিকে জানা যায়, গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কর্মরত ছিলেন আবুল কালাম আজাদ। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়।

‎অন্যদিকে, রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি কে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরদিন ভোররাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে নিয়ে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের সাজানো ঘটনায় খুন করা হয়।

‎একেএস/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর