সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

হাতিরঝিলে যুবককে গুলি ও কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

হাতিরঝিলে যুবককে গুলি ও কুপিয়ে আহত
রাজধানীর হাতিরঝিলে যুবককে গুলি ও কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

রাজধানীর হাতিরঝিলের রামপুরা ওয়াপদা রোড এলাকায় সানাউল্লাহ নামের এক যুবককে গুলি ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রামপুরা ওয়াপদা রোড এলাকায় এই ঘটনা ঘটে।

Young_man_shot_and_hacked_in_Hatirjheel_2‎আহত গুলিবিদ্ধ সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।

‎এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, সানাউল্লাহর বুকে ও পায়ে গুলির আঘাত রয়েছে। কী কারণে এবং কারা তাকে গুলি করেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘হাতিরঝিলের মহানগর প্রজেক্টে ধারালো অস্ত্রের আঘাতে একজন আহত হয়েছে।’

Young_man_shot_and_hacked_in_Hatirjheelতিনি আরও বলেন, ‘তবে, গুলি করেছে কিনা বিষয়টি এখনও আমরা নিশ্চিত না। কারণ, হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসায় তার শরীরে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা বিষয়টি তদন্ত করছি।’

‎একেএস/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর