সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

তুরাগ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

তুরাগ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে বিপ্লব খান (৩৩) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করে তুরাগ থানা পুলিশ।  

সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ। 

ডিএমপি জানিয়েছে, সোমবার রাতে তুরাগের ১৮ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিপ্লব কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এমআইকে/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর