বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার ফের চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম

শেয়ার করুন:

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার ফের চালু
আশকোনা হজ ক্যাম্প।

যাত্রীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও সুবিধা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) কাউন্টারটি চালু করা হয়।

এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়, কাউন্টার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা প্রদান করা হবে।

উল্লেখ্য, বলাকাস্থ বিক্রয় বুথটিতে কারিগরি জটিলতা দেখা দিলে যাত্রীরা নির্বিঘ্ন সুবিধা নিশ্চিত করতে হজ ক্যাম্প বিক্রয়কেন্দ্রের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রে টিকিট রিইস্যুইংয়ের জন্য যোগাযোগ করতে পারেন। 

যেখানে অতিরিক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত রাখছে।  এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নির্দেশনা যথাসময়ে জানানো হবে।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর