বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

সৌদি রুটে ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ২২ হাজার যাত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

সৌদি রুটে ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ২২ হাজার যাত্রী 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুথিদের একের পর এক হামলার ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের ১৫৩টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী।

বুধবার (২৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বাতিল ফ্লাইটগুলোর মধ্যে ৭৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২০টি এবং রিয়াদ এয়ারলাইন্সের ১৩টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালামএয়ারের সাতটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর