শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিকুর রহমানের মৃত্যুতে বিপিজেএ’র শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিকুর রহমানের মৃত্যুতে বিপিজেএ’র শোক
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিপিজেএ। 

সাংবাদিক সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো এ শোক জানান। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা শফিকুর রহমানকে মৃত ঘোষণা করেন বলে জানান তার স্বজনরা। এদিন নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন শফিকুর রহমান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবনের সূচনা হয়। 

পরে যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চশিক্ষা গ্রহণ করেন শফিকুর রহমান। ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যও ছিলেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর