শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

গুলিস্তানে ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম

শেয়ার করুন:

গুলিস্তানে ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ।

রাজধানীর গুলিস্তানের মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।

পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভি জানান, ভোর সাড়ে ৬টার দিকে মতিউর রহমান পার্কের সামনের ফুটপাতে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সার্জেন্ট আহাদ বক্স পুলিশ ফাঁড়ির টহল পুলিশ সদস্যরা বিষয়টি তাদের জানান। খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই অভি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএমআর/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর