বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার টনের মধ্যে এ পরিমাণ গম ইতোমধ্যে দেশে এসেছে।

বুধবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে দূতাবাস জানায়, বাংলাদেশে পৌঁছেছে পুষ্টিগুণসমৃদ্ধ যুক্তরাষ্ট্রের গম! সম্প্রতি বাংলাদেশের কেনা ২ লাখ ২০ হাজার টনের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন উচ্চমানের গম ইতোমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে।

মার্কিন দূতাবাস আরও বলছে, যুক্তরাষ্ট্রের এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করছে।

এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর