বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিদ্যুৎ সাশ্রয়ে মাঠপর্যায়ের অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

বিদ্যুৎ সাশ্রয়ে মাঠপর্যায়ের অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ ইসির
বিদ্যুৎ সাশ্রয়ে মাঠপর্যায়ের অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় মাঠপর্যায়ের অফিসগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইতোমধ্যে এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

বুধবার (২১ অক্টোবর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা নির্বাচন অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় নীতিগতভাবে একমত।

তবে, মাঠপর্যায়ের অফিসসমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ-সংক্রান্ত চলমান প্রকল্পের বিষয়টি অনাপত্তিপত্রে উল্লেখপূর্বক প্রয়োজনীয় অনাপত্তি প্রদান করতে হবে।

এ ছাড়া ভোটার নিবন্ধন ফরম-২ হালনাগাদকরণ সংক্রান্ত প্রস্তাব ৩১ অক্টোবরের মধ্যে মাঠপর্যায়ের অফিসসমূহের সরঞ্জামাদির স্টক এবং সচল ও অচল সরঞ্জামাদির হালনাগাদ তালিকা প্রস্তুত করে আগামী সমন্বয় সভায় উপস্থাপন করতে হবে।

এমএইচএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর