রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রেসক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণ করা হবে: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

প্রেসক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণ করা হবে: সড়কমন্ত্রী
জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী শেখ রবিউল আলম

জাতীয় প্রেসক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে একমত পোষণ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, জাতীয় প্রেসক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে আমরা নীতিগতভাবে একমত। তবে এ দাবি বাস্তবায়নের আগে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন ও ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করা প্রয়োজন। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উন্নয়ন মানে শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ নয়, বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাস ও গৌরবোজ্জ্বল ভূমিকার স্মারক ধরে রাখাও গুরুত্বপূর্ণ। জাতীয় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহ্য ও ঐতিহাসিক স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখতে হবে।

সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেন এবং সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ম্যারাথনের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা ও ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিকূলতা মোকাবিলা করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এ ধরনের নিষ্ঠা প্রয়োজন। সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ক্রীড়া, সংস্কৃতি ও মননশীলতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ দেশের বরেণ্য সাংবাদিক, প্রেসক্লাবের সদস্য ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর