শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন

বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশ নেন।

জানাজা শেষে আইজিপি মো. আলী হোসেন ফকির মরহুমের কফিনে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম (অফিসিয়াল ফিউনারেল) প্রদান করে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর