বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করার অভিযোগে দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে সাতজনকে বিভিন্নভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
তিনি জানান, চক্রটি বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসা দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতো। কিন্তু লোক পাঠালেও তারা গিয়ে প্রতারণার শিকার হতেন। পরে সেসব লোক ফেরত এসে অভিযোগ করেছেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে দালাল চক্রের ১২ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত কথা বলবেন এসআরবি-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
এমআইকে/এএম




